শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ইরাক থেকে কূটনীতিকদের সরানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক থেকে সমস্ত কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা দেয়।

কেবলমাত্র আপতকালীন পরিস্থিতি মোকাবিলার সঙ্গে যারা যুক্ত, তারা ইরাকে থাকবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো একটি নির্দেশিকা জারি করেছে দেশের নাগরিকদের জন্য। তাতে বলা হয়েছে, এই পরিস্থিতিতে কোনো নাগরিক যেন ইরাক-সহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে যাওয়ার চেষ্টা না করেন।

ইরাকে ইতোমধ্যেই মার্কিন প্রতিনিধিদের উপর আক্রমণ হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। সে কারণেই সেখান থেকে কূটনীতিক এবং কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। আমেরিকা জানিয়েছে, গোটা মধ্যপ্রাচ্য ঘিরেই আমেরিকার নাগরিকদের উপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইরাকে একাধিক গোষ্ঠী মার্কিন নাগরিকদের উপর আক্রমণের চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে আমেরিকা। সূত্র: টাইমস অব ইসরায়েলডয়েচে ভেলেরয়টার্স

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit