বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নিজ নিজ জন্মধাত্রী মাকে শ্রদ্ধা সম্মান সেবা করা জরুরী: ডা: নন্দ কিশোর সিংহ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট ওসমানী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান, নাক কান গলা বিশেষজ্ঞ ডা: নন্দ কিশোর সিংহ বলেছেন, প্রতিবছর পূজা আসলেই সনাতন ধর্মাবলম্বীরা দূর্গা মায়ের পূজায় শ্রদ্ধা ও আনন্দের উচ্ছাসে মেতে উঠেন। বিশেষ দিনে, বিশেষ দিবসে শ্রদ্ধা আর পূজায় মত্ত হলে চলবেনা। আগে নিজ নিজ জন্মধাত্রী মাকে শ্রদ্ধা-সম্মান-সেবা করা জরুরি।পাশাপাশি মানুষ হিসাবে মানবিক কাজে-কল্যাণে নিজেদের নিবেদিত করতে হবে। এটা শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ক্ষেত্রেই অবশ্য করণীয়।তাহলেই মানবিক সমাজ, মানবিক দেশ, মানবিক বিশ্ব আমরা আগামি প্রজন্মের জন্য রেখে যেতে পারবো।

তিনি মৌলভাবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তিলকপুরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার আগে একথাগুলো বলেন। রোববার (২২ অক্টোবর) তিলকপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে শুধু ফ্রি রোগী দেখা নয়, নিজ উদ্যোগে রোগীদৈর প্রয়োজনীয় ওষুধ ক্রয় করে দেন ডা: নন্দ কিশোর সিংহ। এই ক্যাম্প আয়োজনে সহযোগিতায় ছিল বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহকৃত ওষুধ প্রস্তুত ও বিপণণকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মসিউটিক্যালস লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, সাংবাদিক শামসুদ্দীন আকবর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ, প্রহলাদ চন্দ্র সিংহ, সমাজসেবী ইকবাল আহমদ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস’র মৌলভীবাজার জেলার এরিয়া ম্যানেজার মো: সোহরাওয়ার্দী, সেলস রিপ্রেজেন্টেটিভ মো: শামীম আহম্মেদ, এসআরএমপিই মো. রিফাত হোসেন ও মোজ্জাম্মেল হোসেন টিটু।

 

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit