মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

খাগড়াছড়ি,র বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন.. পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)

জসীম উদ্দিন জয়নাল,খাগাড়াছড়ি
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১২৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষে খাগড়াছড়ির বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) রবিবার (২২ অক্টোবর ) সন্ধ্যার দিকে জেলার বিভিন্ন দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন শেষে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন দূর্গাপূজা পরিদর্শন করেন খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর  পিপিএম (বার)।খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ৬০টি পুজা মন্ডপে প্রশাসনের পক্ষ হতে নেওয়া হয়েছে প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।জেলার ৬০টি পূজামন্ডপকে আনা হয়েছে সিসিটিভির আওতায়।পঞ্জিকা অনুযায়ী শুত্রুবার মহা ষষ্ঠীতে সকালে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা, সন্ধ্যায় দেবীর বোধন। শনিবার মহা সপ্তমীবিহিত পূজা, রবিবার মহা ষ্টমীবিহিত পূজা, সোমবার মহা নবমীবিহিত পূজা, মঙ্গলবার দশমীবিহিত পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন।
খাগড়াছড়ি জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর  পিপিএম (বার) বলেন,জেলায়  উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপন করছেন পূজারীরা । পূজা মণ্ডপের পূজারিদের সাথে  কথা  বলেছি খুব সুন্দরভাবে  দূর্গা পূজা উদযাপন করা হচ্ছে। এবছর পূজায় পরিবেশ খুব সুন্দর রয়েছে।জেলার প্রতিটি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে  পূজার নিরাপত্তায় পুলিশ বাহিনী কাজ করছে, পাশাপাশি প্রতিটি পূর্জামন্ডপে স্থায়ীভাবে  আনসার ভিডিপি বাহিনী কাজ করছেন  । সকলের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে  পূজা শেষ হবে বলে আশাবাদব্যক্ত করেন।এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো.জসীম উদ্দিন, মাটিরাঙ্গা সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ছালেহ মো. আবু জাফর, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)জাকারিয়া, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর ট্রাফিক মো.জয়নাল আবেদীন সহ দূর্গা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার জেলার বিভিন্ন দূর্গাপুজা উদযাপন কমিটির হাতে মিষ্টান্ন তুলেদেন। 

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/সকাল ১০.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit