শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

বিশ্বকাপে ফিরেই ৫ উইকেট শামি’র

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ভারতের আগের চার ম্যাচে সুযোগ হয়নি পেসার মোহাম্মদ শামির। পঞ্চম ম্যাচে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার মাঠে নেমেছেন তিনি। দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ইনজুরিতেই মূলত কপাল খুলেছে শামির। আর মাঠে ফিরেই নিজের নামটা রেকর্ডবুকে নিয়ে গিয়েছেন এই পেসার।

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম বলেই ওপেনার উইল ইয়াংকে বোল্ড করেন শামি। এই উইকেটের পরেই তার নাম উঠে যায় রেকর্ডবুকে। অনিল কুম্বলেকে পেছনে ফেলে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তবে সেই এক উইকেটেই থামেননি শামি। এরপর ইনফর্ম রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলকেও ফেরান তিনি। মিচেল স্যান্টনারনার আর ম্যাট হেনরিও ফিরেছেন তারই বলে। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের বোলারদের মধ্যে উইকেট শিকারের তালিকায় এখন তিনে শামি। শীর্ষে আছেন জাভাগাল শ্রীনাথ এবং জহির খান। দুজনেই নিয়েছেন ৪৪ উইকেট। তিনে থাকা শামির উইকেট ৩৬টি। চারে আছেন কুম্বলে। আর ২৯ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছে জাসপ্রিত বুমরার নাম।

শামি ২০১৫ বিশ্বকাপে ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। ২০১৯ বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে নেন ১৪ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ৫ উইকেটও নেন এক ম্যাচে। আজকের ৫ উইকেটে ভারতের একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit