শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

রাষ্ট্রদূত পিটার হাস এমন প্রশ্ন করতে পারেন কিনা, পালটা প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা- জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত এটি জানতে চান। পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি জানিয়ে সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রদূত এমন প্রশ্ন করতে পারেন কিনা? এটা শিষ্টাচার বহির্ভূত কিনা? সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে বিরাট কর্মসূচি দিয়েছে বিএনপি। সেখানে অনেক লোক নিয়ে আসবে তারা। এ পরিপ্রেক্ষিতে পিটার হাস জানতে চেয়েছেন- এতে ঘিরে তোমরা (সরকার) রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা? জবাবে আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি, সেই ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করি, শান্তিপূর্ণভাবে তা পালন করবে তারা। এতে আমাদের কিছু বলার নেই।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, আমরা মনে করি- বিএনপি রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে। এমনটি হলে কিছু বলার নেই। যোগাযোগ বন্ধ হবে না। এমন চিন্তা আমাদের নেই। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজধানী অচল হতে দেওয়া হবে না।  জনগণের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সর্বত্র সর্বোচ্চ নজরদারি চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা উদযাপন প্রসঙ্গেও জানতে চেয়েছেন পিটার হাস। আমরা তাকে জানিয়েছি নিরাপত্তা পর্যাপ্ত আছে। সহিংসতা হবে না বলেই আশা করি।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit