শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত পাম্পে দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে ক্রেতা নওগাঁয় প্রকাশ্য দিবালোকে স্কুল শিক্ষার্থীকে অপহরণ, নিজ বুদ্ধিমত্তায় পালিয়ে বাঁচলেন যেভাবে শিক্ষার্থী লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু

বিধ্বস্ত গাজায় ত্রাণ পাঠাল ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের দুই সপ্তাহের চলমান যুদ্ধে বিধ্বস্ত হয়ে গেছে গাজা উপত্যকা। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় বিপর্যস্ত এই অঞ্চলের মানুষ।

রাশিয়া, জার্মান, তুরস্কসহ বিভিন্ন দেশের পর এবার গাজার মানুষদের জন্য ৩২ টন ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের মিত্র দেশ ভারত। খবর এনডিটিভি ও আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য চিকিৎসা সহায়তা এবং ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, “ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ, অস্ত্রোপচারের জিনিসপত্র, তাঁবু, ঘুমের ব্যাগ, টারপলিন, স্যানিটারি ইউটিলিটি এবং পানি পরিশোধনকারী ট্যাবলেট।“

মোট ৬.৫ টন চিকিৎসা সামগ্রী ও ৩২ টন দুর্যোগ ত্রাণ সামগ্রী নিয়ে আইএএফ সি-১৭ বিমান মিসরের এল-আরিশ বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।

এনডিটিভি জানায়, চলতি সপ্তাহের শুরুতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কথা বলে তাকে আশ্বস্ত করেছেন যে, ভারত ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পাঠাতে থাকবে।

দুই সপ্তাহের অবরোধে আটকে থাকার পর অবশেষে শনিবার (২১ অক্টোবর) গাজা ও মিসরের মধ্যবর্তী রাফা ক্রসিং দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ত্রাণ পণ্যবাহী ট্রাক। ক্রসিং দিয়ে প্রথম দিন ত্রাণবাহী ২০টি ট্রাক প্রবেশ করেছে।

রাফাহ ক্রসিং খোলার পরপরই গাজায় ত্রাণসামগ্রী পাঠানোর ঘোষণা দিল ভারত। যদিও হামাস ও ইসরায়েলের সংঘাতের প্রথমদিন থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে ভারত।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit