বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হার ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্কনিউজঃ ম্যাচের প্রথম ভাগে প্রোটিয়ারা ব্যাট হাতে চালালো তাণ্ডব। পরে বল হাতে তুললো ঝড়। ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী এক জয় পেলো দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ইংলিশদের ৪০০ রানের টার্গেট দেয় তারা। জবাবে মাত্র ১৭০ রানে গুঁড়িয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নদের ইনিংস। দক্ষিণ আফ্রিকা পায় ২২৯ রানের বিশাল জয়।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংলিশ ব্যাটারদের শুরুটা ছিল বাজে। এতে আরো বড় ব্যবধানে হারতে পারতো তারা। ১৮ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এবং নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ১৬.৩ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১০০/৮-এ। তবে দলের স্বীকৃত ব্যাটারদের যেন লজ্জা দিতে চেষ্টা করেন মার্ক উড ও অ্যাটকিনসন।

নবম উইকেটে ৭০ রানের জুটি গড়েন এ দুজন। ২১ বলে ৩৫ রান করেন অ্যাটকিনসন। আর মার্ক উড খেলেন টর্নেডো ইনিংস। দশ নম্বরে ব্যাট হাতে মাত্র ১৭ বলে করেন অপরাজিত ৪৩ রান। বিশ্বের অন্যতম দ্রুতগতির এই বোলার ব্যাট হাতে হাঁকান দুটি চার ও পাঁচটি ছক্কা। ফিল্ডিংয়ের সময় চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি রিস টপলি। সর্বোচ্চ পাঁচ উইকেট নেন প্রোটিয়া পেসার জেরাল্ড কোটজিয়ে। কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি নেন দুটি করে উইকেট। বল হাতে একটি করে উইকেট পান ইয়ানসেন ও স্পিনার কেশব মহারাজ।

চার ম্যাচে তৃতীয় জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এলো দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে তৃতীয় হারে শঙ্কা বাড়লো ইংলিশদের। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে নেমে গেছে ইংল্যান্ড।

কিউএনবি/বিপুল/২১.১০.২০২৩/ রাত ১০.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit