বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এই চিঠি ডিএমপিতে পাঠানো হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বিষয়টি নিশ্চিত করেন। তবে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় ডিএমপি কমিশনারের মুখপাত্র (ডিসি মিডিয়া) ফারুক হোসেন বলেন, ‘বিএনপি চিঠি দিয়েছে কি না তা আমার জানা নেই।

এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এরপর মহাযাত্রা কর্মসূচি দেবে দলটি। সমাবেশ উপলক্ষে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনার চেষ্টা করছে দলটি।

বিএনপির ২৮ তারিখের সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হবে জানিয়ে ডিএমপির এক কর্মকর্তা বলেন, ২৮ তারিখের সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর নজর রাখছেন তাঁরা।

এর আগে গত ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জনসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরো পাঁচটি দল ও জোট পৃথক সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করেছে।

কিউএনবি/বিপুল/২১.১০.২০২৩/ রাত ১০.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit