শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে সরকার সহিংসতা করতে করতে চায়’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন আজ ভোটের অধিকার নিয়ে কথা বলতে হবে? আজকে দলীয় সরকারের অধীনে নির্বাচন চালানোর মধ্য দিয়ে আবারো সঙ্ঘাত ফিরিয়ে আনতে চায় তারা। বিএনপি চায় শান্তিপূর্ণ নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, যে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে, তা পুরো জাতির সঙ্কট। যখনই বিএনপি রাষ্ট্র চালনার দায়িত্ব পেয়েছে তখনই এসব নিয়ে কাজ করেছে। এখন সবকিছু বিভক্ত করে দেয়া হচ্ছে। আমরা বিভক্তি চাই না, ঐক্যের রাজনীতি চাই।

শনিবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা বক্তব্যে এসব বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়, কিন্তু এখানকার মানুষ সেটা বিশ্বাস করে না।

তিনি বলেন, বিএনপি সবসময় অসাম্প্রদায়িকতার নয়, সবার সমান অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পেছনে একটি মহল ঝামেলা তৈরি করছে। রানা দাশগুপ্ত বলেছেন, ‘সরকার চাইলে পূজা সুন্দরভাবে পালিত হবে না চাইলে হবে না।’

মির্জা ফখরুল বলেন, ৩১ দফায় পরিষ্কারভাবে বলা আছে, সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। আমরা শান্তিময়, প্রেমময়, রঙিন বাংলাদেশ গঠন করতে চাই।

কিউএনবি/বিপুল/২১.১০.২০২৩/ রাত ১০.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit