শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

টানা দুই ম্যাচে হার, যা বললেন বাবর আজম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৬০ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পর আজ বিশ্বকাপের রেকর্ড পাঁচ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় পাকিস্তান। 

শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ৩৬৮ রান তাড়া করতে নেমে ৩০৫ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৬২ রানে।

খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, বোলিংয়ে প্রথম ৩৪ ওভারে আমরা অনেক রান খরচ করেছি। শুধু তাই নয়! আমরা বেশ কিছু ক্যাচও মিস করি; যে কারণে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে সেঞ্চুরির আগে আটকাতে পারিনি।

বাবর আজম আরও বলেন, ব্যাটিংয়ে নামার আগে দলকে আমার বার্তা ছিল, আমরা এই রান তাড়া করে জিততে পারি। কারণ বিশ্বকাপে আমরাই রেকর্ড ৩৪৫ রান তাড়া করে জয় পেয়েছি। আজও আমাদের জয়ের টার্গেট ছিল। কিন্তু আমরা ভালো শুরুর পরও বড় পার্টনারশিপ গড়তে পারিনি। যে কারণে ম্যাচটা হাত থেকে ফসকে যায়।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit