বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

তানজিদ খুব ভালো ব্যাটিং করেছে: রাহুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : খেলতে নেমেছিলেন নিজের নবম ম্যাচ। এর বেশিরভাগই খেলেছেন এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে। এর আগে কখনোই সেভাবে বড় ইনিংসও খেলতে পারেননি। তবে ভারতের বিপক্ষে দুর্দান্ত করেছেন তানজিদ হাসান তামিম।  

যদিও দল জিততে পারেনি, তানজিদের ইনিংসটাও আর বড় হয়নি। ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫১ রান করেন এই ব্যাটার। ম্যাচশেষে তার ব্যাটিং নিয়ে মিক্সড জোনে জানতে চাওয়া হয় লোকেশ রাহুলের কাছে। উত্তরে তিনি কেবল বলেন, ‘তানজিদ খুব ভালো ব্যাটিং করেছে। ’

লিটন দাসের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েছিলেন কোনো উইকেট না হারিয়েই। তাতে ভরসা পাচ্ছিলো বাংলাদেশও। দুজনের জুটিটিই এখন বিশ্বকাপে ওপেনিংয়ে দেশের সর্বোচ্চ। ওই জুটির সময় ভারতের ভাবনাটা কী ছিল?
 
উত্তরে রাহুল বলেন, ‘আমরা জানতাম এটা ভালো উইকেট। তারা ভালো শুরু পেয়েছে। আমরা আগেও এমন পরিস্থিতিতে ছিলাম যেখানে ওপেনাররা ভালো শুরু পেয়েছে, বল ভালো ব্যাটে আসছিল। যখন ফিল্ডিং ছড়িয়ে যাবে, তখন রান রেট কমে যাবে। যখন আমরা কয়েকটা উইকেট পেয়েছি, তখন চাপ তাদের ওপর বেড়েছে। ’

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit