বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম

‘মুশফিক-রিয়াদ ওপরে খেললে ম্যাচের নিয়ন্ত্রণ থাকত বাংলাদেশের কাছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেললেও তারা নেমেছেন ৬ ও ৭ নম্বরে। তরুণদের ওপর অতিরিক্ত আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি বেশিরভাগরা। এটাই নাকি কাল হয়েছে টাইগারদের। মুশি-রিয়াদকে ওপরের দিকে খেলালে ম্যাচের নিয়ন্ত্রণটা বাংলাদেশের কাছে থাকত বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহ উল হক।

ম্যাচ পরবর্তী সময়ে পাকিস্তানের টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’- এ আলাপকালে ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম বলেন, ‘বাংলাদেশের কেউ একটি জিনিস আমাকে বোঝান, যখন আপনি মিডল অর্ডার নিয়ে সমস্যায় ভুগছেন তখন কিভাবে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহকে ৭-৮ নম্বরে খেলানো হয়?’ মাহমুদউল্লাহকে উপরের দিকে অর্থাৎ মিডল অর্ডারে ব্যাটিং করার দাবিদার জানিয়ে ওয়াসিম আরও বলেন, ‘তার টেকনিক ভালো, অভিজ্ঞতা আছে। তাকে আপনারা ফিনিশার হিসেবে রেখে দিয়েছেন।

যেখানে মিডল অর্ডার বারবার ব্যর্থ হচ্ছে।’ অন্যদিকে মুশফিককে ৬ নম্বরে খেলানোয় বিস্ময় প্রকাশ করেছেন মিসবাহ। তিনি বলেন, ‘মুশফিক ৬ নম্বরে এসেছে। সে ভালো ফর্মে আছে। সাকিব না থাকায় তার উপরে ব্যাটিংয়ের সুযোগ ছিল। কিছুটা হলেও তো পরিবর্তন করা যেতো। মুশফিক ভালো ফর্মে। এই দুজন (মুশফিক-রিয়াদ) উপরে খেললে তারা (বাংলাদেশ) খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারতো।’

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit