স্পোর্টস ডেস্ক : নিজেদের সবশেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তারা মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার। মাঠের লড়াইয়ে আগে টসের লড়ইয়ে জয়ী পাকিস্তান অধিনায়ক। জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাঙ্গালুরুতে আজ পাক বধের মিশন নিয়ে নামছে অজিরা। তারা আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরেছে। সেটার ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ তাদের সামনে।
টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘উইকেট খুব ভালো। আমরা এখান থেকে সুবিধা নিতে চাই। তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার উইকেট তুলে নিতে চাই।’এক পরিবর্তন নিয়ে তারা খেলতে নামছেন বলেও জানিয়েছেন। বলেছেন, ‘এই ম্যাচে শাদাব খান খেলছেন না। তার বদলে একাদশে এসেছেন উসামা মির।’
টস জিতলে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও বোলিং নিতেন বলে জানিয়েছেন। বলেছেন, ‘আমরা শুরুতে খারাপ করেছি। তবে শ্রীলঙ্কাকে হারানোর পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আজও সেরকম কিছুই করতে চাই। তাই একাদশে কোনো পরিবর্তন আনিনি।’
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০০