শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

ছোটমনি নিবাসে শিশু রাসেলের জন্মদিন পালন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা সমাজ সেবা কার্য্যালয়ের উদ্যোগে ছোটমনি নিবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সৈয়দা জেবুন্নেছা হক বলেন, দেশিবিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর আদর্শ, তাঁর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে ১১ বছরের শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করেছিলো। কিন্তু দুষ্কৃতকারীরা সফল হয়নি। মানবিক চেতনাসম্পন্ন সকল মানুষ আজ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকা-ের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে প্রতিপ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছোটমণি নিবাসের শিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন। এসময় ছোটমনি নিবাসের উপ-তত্বাবধায়ক লাকী পুরকায়স্থসহ বাগবাড়িস্থ সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit