রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

শেষ কার্যদিবসে ডিএসইতে সূচকের উত্থান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। এদিন ডিএসইতে সব কটি সূচকের উত্থান হয়েছে। তথ্য বলছে, প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৯ পয়েন্টে। এ ছাড়া অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ দশমিক ১৪০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে।

এর আগে বুধবারও (১৮ অক্টোবর) ডিএসইতে সব কটি সূচকের মান বেড়ে যায়। সেদিন প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৭৮ পয়েন্টে। বৃহস্পতিবার ডিএসইতে ৮ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ২২৩টি শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং বন্ডের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৯১ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫১২ কোটি ২১ টাকার শেয়ার। অর্থাৎ, আজও পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।

এ ছাড়া এদিন ডিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার।

এ ছাড়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় যথাক্রমে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ, জেমিনি সি ফুড, ইমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, লিবরা ইনফিউশনস, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি, ফুওয়াং ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit