শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম

বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী জুটির রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বাংলাদেশকে চমৎকার শুরু এনে দিলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে ইতিহাসের একটি পাতায়ও নাম উঠে গেল তাদের। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের উদ্বোধনী জুটির রেকর্ড এখন এই লিটন-তামিম।

শার্দুল ঠাকুরের করা দ্বাদশ ওভারের প্রথম বলটি ফ্লিক করে ডিপ স্কয়ার লেগে পাঠিয়ে ডাবল নিলেন লিটন। বাংলাদেশের সংগ্রহ বেড়ে দাঁড়াল বিনা উইকেটে ৭০ রান। এতেই গড়া হয়ে গেল বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ উদ্বোধনীর রেকর্ড।

পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার এই কীর্তি গড়েন তারা। অল্পের জন্য বিশ্বকাপে নিজেদের প্রথম শতরানের উদ্বোধনী জুটি দেখল না বাংলাদেশ। তামিমকে ফিরিয়ে ৯৩ রানের জুটি ভাঙেন কুলদীপ জাদব। ৫১ রান করে এলবিডব্লিউ হন তামিম।

বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে এতদিন বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৬৯। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ওই জুটি গড়েছিলেন মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। ওই ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল প্রথমবারের মতো ওয়ানডে সংস্করণের বৈশ্বিক আসরে খেলতে যাওয়া বাংলাদেশ। ২৪ বছরের ব্যবধানে তাদের সেই রেকর্ড ভাঙলেন লিটন-তামিম।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit