শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

প্রতারণা করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৯২ Time View

ডেস্কনিউজঃ জনগণের সঙ্গে আওয়ামী লীগ প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) প্রতারক দল, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। ‘গণতন্ত্র রক্ষা ও এক দফা দাবি আদায়ে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

তিনি আরও বলেন, ‘নির্বাচনের তিনমাস পরে আবার সেই আওয়ামী লীগে ভোট দেওয়া লোকগুলোই বলে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ এমনভাবে কথা বলে, দেশটা যেন তাদের পৈতৃক সম্পত্তি। তারা ভাবে, এটা আমার, তুমি আবার এর মধ্যে নাক গলাও কেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) শেষ বার্তা দিয়েছেন-আগামী নির্বাচনে প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, তিনি আবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন। যদি জানেন আপনারা জয়ী হবেন ও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন, তবে ভোট করার দরকার কি?’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। এরা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলে, জনগণকে এমনভাবে আকৃষ্ট করে, এরপর তারা ভোট দেয়। কিন্তু নির্বাচনের তিনমাস পর তাদের (আওয়ামী লীগ) সেই চিরাচরিত চরিত্র ফুটে ওঠে।’

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বলে- নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নাকি আজিমপুর কবরস্থানে পাঠিয়ে দিয়ে কবর দেওয়া হয়েছে। যদি এই ব্যবস্থা কবরই দিবেন, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এতো মানুষকে হত্যা করলেন কেন?

কিউএনবি/বিপুল/১৯.১০.২০২৩/ বিকাল ৫.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit