শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম

গাজায় নিহতদের সম্মানে তুরস্কে ৩ দিনের জাতীয় শোক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৮ অক্টোবর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই ঘোষণা দেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এরদোয়ান বলেন, হাজারো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতেই জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

এসব শহীদদের বেশিরভাগই শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিক।‘তুরস্কের নাগরিক হিসেবে আমাদের হৃদয়ে ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য আমরা কষ্ট অনুভব করি,’ যোগ করেন তিনি। এর আগে, গাজার একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় নিহতদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে মিশর। গাজায় গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করেছে ইরানও।

বুধবার গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলায় পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক পালনের ঘোষণা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে গাজার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরাইলি হামলা থেকে বাঁচতে গাজার বহু বাসিন্দা ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া আগে থেকেই সেখানে ভর্তি ছিলেন ইসরাইলি বাহিনীর হামলায় আহত শত শত রোগী।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit