বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে খেলবেন সাকিব?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পুনেতে এই ম্যাচ হবে। দুদলের মধ্যে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়ার প্রত্যাশায় রয়েছেন দুদলের সমর্থকরা।

তবে এ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা, তা নিয়ে ম্যাচের আগেরদিন স্পষ্ট ধারণা দিতে পারেননি কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  শুধু জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। টিম ম্যানেজমেন্ট থেকেও প্রায় একই কথা বলা হচ্ছে।

তবে, বৃহস্পতিবার সকাল থেকে সাংবাদিকরা অপেক্ষা করেও বুঝতে পারছেন না, আসলে বাংলাদেশ অধিনায়ক খেলতে পারবেন কী পারবেন না। সাকিব আল হাসান খেলতে না পারলে তার পরিবর্তে একাদশে কে আসবেন? সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

শুধু তাই নয়, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে আর কোনো পরিবর্তন আসবে কি না, সেটাও জানার সম্ভবনা কম। তবুও, আগেরদিন বাংলাদেশ দলের অনুশীলন দেখে একাদশ কেমন হতে পারে, সে সম্পর্কে একটা অস্পষ্ট ধারণা পাওয়া যায়।  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শেখ মেহেদী, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।
 

 

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit