শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ইসরায়েলের হামলায় বন্ধের পথে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ক্রমাগত হামলার মুখে বন্ধের পথে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল। জ্বালানি সংকটের কারণে সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে রেডিওলজির মতো কিছু পরিষেবা বন্ধ করে দিয়েছে হাসপাতালটি। অবরুদ্ধ এ পরিস্থিতিতে গাজার নয় হাজার ক্যান্সার রোগী চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে পারছেন না।

এটি তুরস্ক-ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতাল। ওই হাসপাতালের কর্মকর্তা ড. সুভি সাকেক সতর্ক করে বলেছেন, হাসপাতালের সেবা জারি রাখার জন্য অতিপ্রয়োজনীয় জ্বালানির সংকট শুরু হয়েছে। পাশাপাশি কেমোথেরাপির জন্য প্রয়োজনীয় ওষুধের সংকটেও পড়েছি আমরা। আমরা শুধু অপরিহার্য সেবাগুলো দিতে পারছি। তবে রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এরই মধ্যে বন্ধ করে দিতে হয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের নজীরবিহীন হামলার পর ইসরায়েল গাজায় গ্যাস, পানি, বিদ্যুৎ ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়। এতে মানবিক সংকটের সৃষ্টি হয় গাজায়। কারণ, গাজার বিদ্যুৎ ও জ্বালানির উৎস হচ্ছে ইসরায়েল।

ইসরায়েল অবরোধ আরোপ করায় হাসপাতালগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, এর ফলে অনেক ধরনের সেবা পাচ্ছেন না রোগীরা। চিকিৎসকরা জানিয়েছেন, এভাবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলতে থাকলে ক্যান্সার হাসপাতালটি দ্রুতই বন্ধ হয়ে যাবে। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit