বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ অবস্থায় করায় সারাদেশে আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দেয়া ৭২ ঘণ্টার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit