আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলায় নিহত বেড়ে ৩ হাজার ৩০০ হয়েছে। গত ৭ অক্টোবর প্রতিরোধ সংগঠন হামাসের হামলার পর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। এ সময়ে বেশ কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে একটি বড় অংশ নারী ও শিশু।
তিনি জানান, অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৫০ জনের বেশি আহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০০। এ ছাড়া আহত হয়েছে ৩ হাজার ৫০০। এদিকে অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত ৬৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ৬৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে ৭৫০ জনে পৌঁছেছে। তবে সংগঠনগুলো প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে না পারায় গাজা থেকে আটক ফিলিস্তিনিদের সংখ্যা নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০০