শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ‘হতভম্ব’ জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামলার নিন্দা জানিয়ে এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে গুতেরেস লিখেছেন, ‘আজ (মঙ্গলবার, ১৭ অক্টোবর) গাজার একটি হাসপাতালে হামলায় শত শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আমি হতভম্ব। আমি এর তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

‘আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে,’ যোগ করেন তিনি। তবে চীন সফরের আগে বুধবার (১৮ অক্টোবর) গুতেরেস জানান, জিম্মিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে ইসরাইলকে আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে। পাশাপাশি আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরাইলি হামলা থেকে বাঁচতে গাজার বহু বাসিন্দা ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া আগে থেকেই সেখানে ভর্তি ছিলেন ইসরাইলি বাহিনীর হামলায় আহত শত শত রোগী।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit