বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার বিক্ষোভ মিছিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৭০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার আয়োজনে ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজায় ইসরাইলীর বর্বরতা ও গণহত্যা বন্ধের দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত টুকেরবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঐতিহাসিক তেমুখী পয়েন্টে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার সভাপতি শাকিল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল করিমের সঞ্চালনায় মিছিল পরবর্তী পথ সভায় বক্তব্য প্রদান করেন ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আলি জাবের, তালুকদারপাড়া যুব কল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক হুসাইন আহমদ রণি, বর্তমান সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সোহাগ।

বক্তাগণ ফিলিস্তিনের উপর পশ্চিমা মদদে ইসরাইলী বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ শক্তিশালী প্রতিরোধ গঠনের লক্ষে সকল ইসলামী দেশগুলো নিয়ে মুসলিম এলায়েন্স গঠনের আহ্বান জানান। বক্তাগণ ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি ফিলিস্তিনে মেডিকেল টিম ও খাদ্যসামগ্রী প্রেরণসহ প্রয়োজনে সেনাপ্রেরণের জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান এবং ভবিষ্যতেও অত্যাচারী ইসরাইলী বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit