শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাইক্লোনের রাসুলের (সা.) শানে কবিতা পাঠ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘হযরত মোহাম্মদ (সা.) মানবতার মুক্তির দূত। মহানবীর আদর্শ ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে শান্তিময় সমাজ গঠন সম্ভব।’সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত রাসুলের (সা.) শানে নিবেদিত কবিতা পাঠের আসরে মুখ্য আলোচকের বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর কবি ডা. মো. মাশুকুর রহমান একথা বলেন।

নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৬১তম সাহিত্য আসরে এ নিবেদিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। সাইক্লোনের সাবেক সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্সের ইউরোভিশন টিভি’র পরিচালক তোফায়েল সিপু এবং স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল।


সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি আমিনুল ইসলাম, কবি-বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, গল্পকার সেলিম আউয়াল, কবি সুফিয়া জমির ডেইজি, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, কবি শাহেদ আব্দুর রকীব, প্রকাশক ছড়াকার লুৎফুর রহমান তোফায়েল, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ। লেখাপাঠে অংশ নেন, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, গীতিকবি ফরিদ আহমদ, জয়নাল আবেদীন, শিল্পী কুবাদ বখত চৌধুরী, কবি কামাল আহমদ, ইব্রাহিম ইউসুফ, প্রবীণলেখক মকসুদ আহমদ লাল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বিমান বিহারী বিশ্বাস।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit