শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

শ্যালককে অপহরণ করে মুক্তিপণ দাবি, দুলাভাই আটক

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ Time View
বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শ্যালককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুলাভাইকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সজীব মিয়া (২৮) নামে দুলাভাইকে মঙ্গলবার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয়। এ সময় শ্যালক আবু সাঈকেও (৮) উদ্ধার করে পুলিশ। আটক সজীব নরসিংদীর মনোহরদী উপজেলার কোনাপাড়া গ্রামের হারিজ মিয়ার ছেলে। তাকে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা পুলিশের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলার উচিতপোড় গ্রামের সোলেমান মিয়ার শিশু পুত্র আবু সাঈদ গত ১১ অক্টোবর   স্কুল থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে গ্রামের  বাজারে যায়। এ সময় সজীব মজাদার খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এদিকে অনেক সময় পেরিয়ে গেলেও বাজার  থেকে ছেলে  ফিরে না আসায় তার পরিবার চিন্তায় পড়ে যায়। পরে কোথাও খোঁজ না পেয়ে সজীবের বাবা সেলেমান মিয়া আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়রি করেন।  এদিকে ঘটনার দুইদিন পর সজীব একটি মোবাইল ফোন থেকে  চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  পরে একই ফোন থেকে  এ নম্বরে কিছু  টাকা বিকাশ করতে বলেন।
বিষযটি সোলেমান মিয়া পুলিশকে অবহত করে। আড়াইহাজার থানার এসআই রিপন আহামেদ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় নিশ্চিত হয়। বিষয়টি অবগত হয়ে  আখাউড়া থানার এস.আই নিজাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শিশু সাঈদকে উদ্ধার ও অপহরণকারী সজীবকে আটক করে। সোলেমান মিয়া জানান,  অপহরণকারী সজীব তার মেয়ের জামাই। নির্যাতনের কারণে প্রায় তিন বছর আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।  হয়তো প্রতিশোধ নিতেই সে এমন কাণ্ড ঘটিয়েছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আসাদুল ইসলাম জানান, সংশ্লিষ্ট থানা থেকে আসা পুলিশের কাছে আটক সজীব ও উদ্ধারকৃত শিশুকে বুঝিয়ে দেয়া হয়েছে। ওই থানাতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit