বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

ইসরাইলকে ইরানের হুশিয়ারি, ‘সময় শেষ’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার আল-আহলি হাসপাতালে হামলারঘটনায় ইসরাইলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান অভিযোগ করে বলেছেন, হাসপাতালে নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

এ ঘটনায় অন্যান্য আরব দেশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘গাজার হাসপাতালে হামলা চালিয়ে কমপক্ষে এক হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী শাসকগোষ্ঠী। যা আইএসের কর্মকাণ্ডের চেয়েও ঘৃণ্য অপরাধ। সময় এসেছে তাদের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার। টাইম ইজ ওভার।’

হাসপাতালে বোমা হামলায় গাজার মানবিক পরিস্থিতি বর্ণনার করার মতো পর্যায়ে নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরাইলি আগ্রাসনে পুরো গাজা অনিরাপদ। গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাসের হামলায় অন্তত ১৪০০ ইসরাইলি নিহত হয়। একই দিন গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। অব্যাহত হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে।

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit