শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম

অস্ট্রেলিয়া-শ্রীলংকাকে হারিয়ে ডাচদের সঙ্গে ধুঁকছে দ. আফ্রিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের এবারের আসরে ফর্মের তুঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ৪২৮ রানের পহাড় গড়ে দাপুটে জয় পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে সহজ জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।

আজ তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বিশ্বকাপের তুলনামূলক দুর্বল দল নেদারল্যান্ডস। এদিন অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৭৮ রানের ইনিংসে ভর করে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। ৪৩ ওভারে ২৪৬ রানের টার্গেট তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা। স্কোর বোর্ডে মাত্র ৪৪ রান জমা করতেই প্রথম সরির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে গেছে প্রোটিয়ারা। 

মঙ্গলবার ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস। এদিন বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের অনেক পর। যে কারণে খেলার দৈর্ঘ কমে যায়। ৪৩ ওভার করে খেলবে দুই দল। টস হেরে  প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। দলীয় ২২, ২৪, ৪০, ৫০ ও ৮২ রানে ফেরেন বিক্রম সিংহ, ম্যাক্স ওদাউদ, বাস ডি লিড, কলিন একারম্যান ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।

এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে দলের হাল ধরেন অধিনায়ক স্কট এডোয়ার্ডস। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো পুঁজি পায় নেদারল্যান্ডস। ৬৯ বলে ১০টি চার আর এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৭৮ রান করেন অধিনায়ক এডোয়ার্ডস। ইনিংসের একিবারে শেষ দিকে মাত্র ৯ বলে তিনটি ছক্কার সাহায্যে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন আরিয়াদ দত্ত। ১৯ বলে তিন চার আর এক ছক্কায় ২৯ রান করেন রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit