বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২০৫ Time View

ডেস্ক নিউজ : সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আগামীকাল (বুধবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি। আগামীকাল (বুধবার) সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হবে। রাষ্ট্রপতি তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন।

এর আগে গতকাল (সোমবার) চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

কিউএনবি /অনিমা/১৭.১০.২০২৩/রাত ৯.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit