বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম

জর্ডান ফিলিস্তিনি শরণার্থীদের নেবে না: বাদশাহ আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, তার দেশ ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে প্রস্তুত নয়। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার। বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, জর্ডান ও মিশরে কোনো শরণার্থী থাকবে না। আমি মনে করি এটি কিছু সন্দেহভাজনদের দ্বারা স্থলে বাস্তবিক সমস্যা তৈরির পরিকল্পনা। তাই গাজার মানবিক পরিস্থিতি গাজার ভেতরেই মোকাবিলা করা উচিত।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত রোধে সবকিছু করা দরকার উল্লেখ করে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, সহিংসতার নতুন চক্র আমাদের অতল গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত ১১তম দিনে গড়িয়েছে। এর মধ্যে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে প্রায় এক হাজার ৪০০ জন। আহত হয়েছে সাড়ে তিন হাজার জন। অপরদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত দুই হাজার ৮০৮ জন, যাদের এক তৃতীয়াংশ শিশু। আহত হয়েছে প্রায় ১০ হাজার ৮৫৯ জন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit