বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বলকান অঞ্চলের ৬ দেশকে আশার আলো দিচ্ছে ইইউ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম বলকান অঞ্চলের ছয়টি দেশের সঙ্গে শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আশার আলো দিচ্ছে। সংস্কার ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এই দেশগুলোর জোটে যোগদানের সম্ভাবনা আরো বাড়ানোর ডাক দিল ব্রাসেলস। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান সংকট সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন যে দোরগোড়ার সংকট ও সংঘাত উপেক্ষা করছে না, সোমবার বলকান অঞ্চলের নেতাদের সঙ্গে শীর্ষ বৈঠক তা আবার স্পষ্ট করে দিল। বহু বছরের বিলম্বের পর ইইউ বলকান অঞ্চলের পশ্চিমের ছয়টি দেশকে যত দ্রুত সম্ভব রাষ্ট্রজোটের সদস্য হিসেবে স্বাগত জানানোর ইচ্ছা প্রকাশ করছে।

জার্মানির উদ্যোগে তথাকথিত ‘বার্লিন প্রসেস’ নামের শীর্ষ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসও উপস্থিত ছিলেন। ২০১৪ সাল থেকে এই উদ্যোগ চলছে। ইউরোপীয় সরকার পরিষদের প্রেসিডেন্ট শার্ল মিশেলও এই সম্মেলনে যোগ দেন। শলৎস বলেন, ‘বার্লিন প্রসেস’ বলকান অঞ্চলের পশ্চিমের দেশগুলোকে ইইউতে সম্পৃক্ত করার সবচেয়ে সেরা হাতিয়ার। তিনিও সাধারণ আঞ্চলিক বাজার গড়ে তুলতে ছয়টি দেশকে উৎসাহ দেন। গত বছর সার্বিয়া, আলবেনিয়া ও নর্থ ম্যাসিডোনিয়া পরস্পরের নাগরিকদের অবাধ প্রবেশ ও কাজের অধিকারের স্বীকৃতি দিয়েছে।

ইইউতে যোগদানের ক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনা এই দেশগুলোর পথে অন্যতম অন্তরায় হয়ে উঠছে। বিশেষ করে সার্বিয়া ও কসোভোর মধ্যে সংকট ও সংঘাত মিটিয়ে ফেলার জন্য চাপ বাড়ছে। বৃহত্তর স্বার্থে সেটাই একমাত্র পথ হওয়া উচিত বলে ইইউ মনে করছে। সম্প্রতি কসোভোর উত্তরে এক পুলিশ অফিসার ও তিন সার্বীয় বন্দুকধারীর হত্যাকাণ্ড পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। জার্মান চ্যান্সেলর শলৎস বলেন, বহুকালের সংকট মিটিয়ে ফেলার সময় এসে গেছে। ব্রাসেলসের উদ্যোগে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় দুই দেশকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট।

সার্বিয়ার মতিগতি নিয়েও সংশয় দেখা যাচ্ছে। ইইউ শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের বদলে সে দেশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ বেইজিং সফরে গিয়ে চীনের বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দিচ্ছেন। সেখানে তাঁর চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা ব্রনাবিচ অবশ্য টিরানার সম্মেলনে উপস্থিত ছিলেন। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর থেকে মস্কোর প্রতি সার্বিয়া সরকারের নমনীয় অবস্থান ইউরোপে অস্বস্তির কারণ হয়ে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit