বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ গাজায় নিহত ৫৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে লাগাতার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে একটি মেডিকেল সূত্র।

নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণ অংশের একটি বাড়িতে ইসরায়েলি হামলাটি আঘাত হানে। ওই অঞ্চলে ২৪ লাখ মানুষের বসবাস।

এছাড়া খান ইউনিস ও রাফাহ শহরের বাড়িঘরে দফায় দফায় বোমা হামলা করছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে ইসরায়েলের কেন্দ্রীয় শহর তেল আবিবে সোমবার রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit