বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রাসেলসে বন্দুকধারীর গুলিতে ২ সুইডিস নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের ব্রাসেলসে বন্দুকধারীর গুলিতে দুই সুইডিস নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সোমবার রাতে ব্রাসেলসের মধ্যাঞ্চলে গুলি চালানোর পর পালিয়ে গেছে সন্দেহভাজন বন্দুকধারী। 

পরে নিজেকে আইএস সদস্য হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে পোস্ট করা ভিডিওতে এর দায় স্বীকার করেছে ওই হামলাকারী।

এ ঘটনায় বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু দূরের স্টেডিয়ামে বেলজিয়ামের সঙ্গে সুইডেন জাতীয় দলের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন নিহত সুইডিসরা। 

এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানকার একটি স্টেশনে এক যুবককে বন্দুক দিয়ে গুলি ছুড়তে দেখা যায়।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit