বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

হামাসের সিনিয়র এক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক সিনিয়র নেতা ওসামা মাজিনিকে হত্যার দাবি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা বাহিনীর বরাতে (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য টাইমস অফ ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) নিশ্চিত করে জানিয়েছে যে তারা সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যার আগে একটি বিমান হামলায় হামাসের সাবেক সিনিয়র কর্মকর্তা ওসামা মাজিনিকে হত্যা করেছে।

ওসামা মাজিনি ছিলেন হামাসের শুরা কাউন্সিলের প্রধান। সেই সঙ্গে তিনি একজন শিক্ষামন্ত্রী যিনি গাজায় হামাসের হাতে বন্দী আইডিএফ সৈনিক গিলাদ শালিতের ফাইল পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন।

এর আগেও চলমান সংঘাতের মধ্যেই হামাসের আরও দুই নেতাকে হত্যার দাবি জানায় ইসরায়েলি বাহিনী। ওই দুই নেতা ইসয়ারেয়েলে রকেট হামলা ও সীমান্তে প্রবেশ করে হামলার দায়িত্বে ছিলেন বলে জানায় দেশটির বাহিনী।

এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের এগারোতম দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ জনে। এ সময় আহত হয়েছে আরও প্রায় ১১ হাজার ফিলিস্তিনি।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit