শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ইসরাইলি অভিযানের প্রতিশোধে যুক্তরাষ্ট্রে ৬ বছরের শিশুকে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের অভিযানের প্রতিশোধে যুক্তরাষ্ট্রে ৬ বছরের এক মুসলিম শিশুকে হত্যা করা হয়েছে। সোমবার রয়টার্সের খবরে বলা হয়েছে , শনিবার দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের শহর শিকাগো থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমের প্লেইনফিল্ড  শহরে এ হত্যার ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা। 

শিশুটির মায়ের শরীরেও বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি প্রাণে বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে। দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) তথ্য অনুযায়ী, নিহত শিশুটির নাম ওয়াদিয়া আল-ফাইয়োমে আর তার মায়ের নাম হান্নান শাহিন (৩২)। 

হত্যার সময়ে সামরিক বাহিনীর সদস্যরা ব্যবহার করেন এমন ধরনের একটি ছুরি দিয়ে শিশুটিকে ২৬ বার আঘাত করা হয়েছে। মুসলিমদের অধিকারের পক্ষে সোচ্চার থাকা কর্মীরা বলছেন, ফিলিস্তিন ও ইসরাইলের চলমান সংঘাতের জেরে ওই শিশু ও তার মায়ের ওপর ‘বিদ্বেষমূলক হামলা’ চালানো হয়েছে।

উইল কাউন্টি শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইলিনয়ের জোসেফ এম সুবা(৭১) নামের  এক বাসিন্দাকে আটক করা হয়েছে। খুনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।  

এছাড়া বিদ্বেষমূলক অপরাধ সংঘটন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগও করা হয়েছে সুবার বিরুদ্ধে। সুবাকে বর্তমানে কারাগারে রয়েছেন। কিছুদিনের মধ্যেই তাঁকে আদালতে হাজির করা হবে। তবে গোয়েন্দাদের কাছে কোনো জবানবন্দি দেননি সুবা । গোয়েন্দাদের বরাত দিয়ে শেরিফের কার্যালয় আরও জানায়, দুজনই মুসলিম হওয়ায় তাদেরকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। 

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রে এমন ভয়ংকর বিদ্বেষমূলক কর্মকান্ডের কোনো জায়গা নেই। নিহত শিশুটি ছিল ফিলিস্তিনের একটি মুসলিম পরিবারের সদস্য। শান্তিতে বসবাস, জ্ঞান অর্জন ও প্রার্থনা করতে পারার আশায় যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিল পরিবারটি’।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit