শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

২৪ রানে ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২১০ রানের সহজ টার্গেট তাড়ায় ২৪ রানে ২ উইকেট হারাল বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দিলশান মাদুশঙ্কার জোড়া শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ।

সোমবার ভারতের লখনৌতে বিশ্বকাপের ১৩তম আসরের ১৪তম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-শ্রীলংকা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। উদ্বোধনী জুটিতে ২১.৪ ওভারে স্কোর বোর্ডে ১২৫ রান জমা করেন দুই ওপেনার পাথুম নিশানকা ও কুশাল পেরেরা। 

এরপর মাত্র ৮৪ রানের ব্যবধানে ১০ উইকেট পতনের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়ার জোড়ালো সম্ভানা তৈরি করা শ্রীলংকা অলআউট হয় ২০৯ রানে।

শ্রীলংকা উদ্বোধনীতে ১২৫ রান করার পর তাদের শিবিরে পরপর জোড়া আঘাত হানেন অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্স ও স্পিনার অ্যাডাম জাম্পা। 

৬৭ বলে আট বাউন্ডারিতে ৬১ রান করা পাথুম নিশানকাকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। তার দ্বিতীয় শিকারে পরিনত হন আরেক ওপেনার কুশাল পেরেরা। তিনি ৮২ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৭৮ রান করে ফেরেন। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অধিনায়ক কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। 

৩২.১ ওভারে ৪ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ১৭৮ রান। এরপর শুরু হয় বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে খেলা বন্ধ থাকে ২৫ মিনিট। এরপর খেলা শুরু হওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লংকানরা।

শেষ দিকে অ্যাডাম জাম্পার স্পিন আর মিচেল স্টার্কের গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৩.৩ ওখারে ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit