বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ঢাবির ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ১৬ শিক্ষার্থী

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৯০ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ জন শিক্ষার্থী ‘একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড বৃত্তি’ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৮ জন শিক্ষার্থী ‘অধ্যাপক শহীদুল হক মুন্সী ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৬ অক্টোবর (২০২৩) সোমবার উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ কয়েকজন দাতা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সততা, সাহসিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ মানবসম্পদ ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং মানবতার কল্যাণে কাজ করতে হবে। একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন মোসা. রাইদা, মো. শামীম হোসেন, জান্নাতুল ফেরদৌস রিপা, সাগর দাস, রুবাইয়া শামস্ তোহফা, অনিক আগরওয়াল, নিলয় তালুকদার দিব্বো এবং আশরাফুল ইসলাম।

‘অধ্যাপক মো. শহীদুল হক মুন্সী ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্তরা হলেন, মো. আরিফুল ইসলাম, প্রান্ত সরকার, মো. মামুন সর্দার, মো. সাফিউল আরফিন শাহানশাহ, মো. শাহরিয়ার নাজিম সীমান্ত, মো. সাইফুল ইসলাম সুজন, মো. মোকাররম হোসেন এবং ইসমাইল হোসেন।

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit