শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন পুতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাস ইসরাইল যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য দিয়েছে ক্রেমলিন। 

চলমান এ সংঘাত নিয়ে গত সপ্তাহে প্রথম বক্তব্য দেন পুতিন। এ সময় তিনি ইসরাইল ও গাজা উপত্যকায় নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমন পরিস্থিতির জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিরও সমালোচনা করেছেন পুতিন।

প্রসঙ্গত, হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাত দশম দিনে গড়িয়েছে। এ পর্যন্ত দুই পক্ষের ৪ হাজার ১০০ জনের প্রাণ গেছে। এর মধ্যে গাজার ২ হাজার ৭০০ জন এবং ইসরাইলের ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। গাজার উদ্ধারকর্মীরা জানিয়েছে, ইসরাইলের বোমা হামলায় গাজায় ধসে পড়া ভবনের নিচে এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছে। 

এদিকে রোববার রাতে ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে রাতভর গ্রেফতার অভিযান চালিয়েছে। প্যালেস্টাইন প্রিজোনার্স সোসাইটি জানিয়েছে, রোববার দিবাগত রাতে ৭০ জনকে আটক করেছে ইসরাইল। হেবরন, রামাল্লা ও বেথেলহাম থেকেও অনেককে আটক করা হয়েছে। 

গাজা উপত্যকায় ইসরাইলের সর্বাত্মক অবরোধ আরোপের কারণে হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে জ্বালানি। আর মাত্র ২৪ ঘণ্টার মতো জ্বালানি মজুত আছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, জেনারটরের ব্যাপআপ না থাকায় হাজার হাজার রোগীর জীবন চরম ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit