সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

প্রতিবন্ধীদের সব প্রত্যাশা পূরণ করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের সব প্রত্যাশা পূরণ করা হবে। তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সরকার আন্তরিক। রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকারই প্রথম প্রতিবন্ধী ব্যক্তিদের কথা ভেবেছে, তাদের জন্য কার্যক্রম গ্রহণ করেছে। অন্য সময় যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের আখের গোছানোয় এত ব্যস্ত ছিল যে, জণকল্যাণের কথা ভাববার সুযোগ পায়নি। রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব প্রতিবন্ধীদের শনাক্ত করে, তাদের সুবর্ণ কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। আজকে শতভাগ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তাদের শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, চিকিৎসা ও পুনর্বাসন করে দেওয়া হচ্ছে। আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে স্মার্ট ক্যান দিচ্ছি, ব্রেইল বই দিচ্ছি। তাদের জন্য পৃথক আইন, সমন্বিত পরিবেশে পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। ডিজিটাল বিপ্লবের ফলে তাদের জীবন সহজ হয়েছে। স্মার্ট বাংলাদেশ হলে তার সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবেন প্রতিবন্ধীরা। রাশেদ খান মেনন বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নেওয়া উদ্যোগগুলো সম্পূর্ণ বাস্তবায়ন করলে তাদের জীবন সুন্দর হবে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যথাযথ শ্রুতিলেখক নিযুক্তির বিষয়ে বিদ্যমান সমস্যা সমাধানের যৌক্তিক দাবি বিষয়ে সংশ্লিষ্টদের কাজ করার জন্য তিনি আহ্বান জানান। পরে মন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান ও দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit