সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

রোহিঙ্গা বিষয়ক আঞ্চলিক বৈঠকে যোগ দিতে ব্যাংককে মোমেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠকে যোগ দিতে বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন। আগামী মঙ্গলবার (১৭ অক্টোবর) এই সম্মেলনটি শুরু হবে। সোমবার (১৬ অক্টোবর) রুদ্ধদ্বার বৈঠকে যোগ দিতে মোমেন ব্যাংককে পৌঁছেছেন বলে জানা গেছে।

২০২৩ সালের ডিসেম্বরে জেনেভায় অনুষ্ঠিতব্য গ্লোবাল রিফিউজি ফোরামের (জিআরএফ) আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা চাওয়া হবে। একই সঙ্গে আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য আন্তর্জাতিক সমর্থন চাওয়া হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিও বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড সফর করছেন।

সফরের অংশ হিসেবে গ্র্যান্ডি ১৭ অক্টোবর রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠকের উদ্বোধন করবেন। ইউএনএইচসিআর জানিয়েছেন, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর মার্কিন ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, ১১ লাখের বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলা ও ভাসানচরে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit