শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

ফের ইসরাইল সফরে ব্লিঙ্কেন, যেতে পারেন বাইডেনও

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সফর শেষে আবারও ইসরাইল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থতি ব্লিঙ্কেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন খুব শিগগিরই তেল আবিব সফর করতে পারেন বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্থনি ব্লিঙ্কেন বিরোধী নেতা ইয়ার ল্যাপিডের সাথেও আলোচনা করবেন। তিনি ইসরাইলের জরুরি সরকারে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি খবর দিয়েছে যে, ইসরাইল ও হামাসের লড়াইকে কেন্দ্র করে যখন মধ্যপ্রাচ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে তখন তেল আবিব সফরের কথা ভাবছেন প্রেসিডেন্ট বাইডেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে শিগগিরই ইসরাইল সফরের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এপিকে বলেছেন, সফর এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রেসিডেন্টের সম্ভাব্য ভ্রমণ সম্পর্কে প্রকাশ্যে আলোচনা করা নিষেধ।

এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের সফর ইসরাইলের প্রতি সমর্থনের শক্ত বার্তা দেবে বলে মনে করা হচ্ছে। তবে গাজাকে দখল করে নেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে নেতানিয়াহুর সরকারকে সতর্ক করেছেন বাইডেন। 

সিবিএস নিউজকে তিনি বলেছেন, গাজা দখল করে নেওয়া ইসরাইলের জন্য বিরাট ভুল পদক্ষেপ হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit