স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে এখনও জয়ের স্বাদ পায়নি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। দুই দলই খেলেছে দুটি করে ম্যাচ। প্রথম জয়ের খোঁজে আজ মুখোমুখি হচ্ছে তারা। লক্ষ্ণৌয়ে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ঊরুর চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার। এদিন তাই টস করতে এসেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক কুশল মেন্ডিস। দেশকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে টস ভাগ্য সঙ্গী হয়েছে তারা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেন্ডিস।
অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক। শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুনারত্নে।
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০