শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

ইসরাইলকে যে হুশিয়ারি দিল ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের খোঁজে গাজা ভূখণ্ডে স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহহিয়ান বলেছেন, যদি ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হয় তা হলে এই অঞ্চলের সব পক্ষের হাতই ট্রিগারে আছে। ইসরাইলের দক্ষিণাঞ্চলের সীমান্ত শহরগুলোতে নজিরবিহীন হামলা চালানো ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের খোঁজে গাজা ভূখণ্ডে স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। 

এই অভিযানকে সামনে রেখে রোববার ‘হামাসকে ধ্বংস’ করার প্রত্যয় জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরাইলে হামাসের আক্রমণের সঙ্গে তেহরান জড়িত ছিল না বলে জানিয়েছেন। কিন্তু এ ঘটনাকে তিনি ইসরাইলের ‘অপূরণীয়’ সামরিক ও গোয়েন্দা পরাজয় বলে অভিহিত করেছেন।   

হামাসকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ইরানের ধর্মীয় শাসকরা সহিংসতা ছড়াচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসরাইল। আর ইরান বলছে, তারা গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হামাসকে নৈতিক ও অর্থনৈতিক সমর্থন দেয়।

আমিরাব্দুল্লাহ গত সপ্তাহে ইসরাইলকে অভিযুক্ত করে বলেছিলেন, গাজা ভূখণ্ডের বিরুদ্ধে অবরোধ জোরদার করে তারা ‘গণহত্যা’ করতে চাইছে। গাজায় হামলা হলে তা মধ্যপ্রাচ্যে ‘প্রতিরোধের নতুন ক্ষেত্র খুলবে’ বলে সতর্ক করেছেন তিনি।   

আমিরাব্দুল্লাহ বলেন, ‘এই অঞ্চলে প্রতিরোধ লড়াইয়ের নতুন নতুন ক্ষেত্র খোলার ও আজকের লড়াই ছড়িয়ে পড়ার দায়দায়িত্ব সরাসরি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের (ইসরাইল) ওপরে পড়বে। 

আমিরাব্দুল্লাহ শনিবার কাতারে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ইসরাইলে হামাসের আক্রমণ নিয়ে আলোচনার পাশাপাশি ফিলিস্তিনি গোষ্ঠীটির লক্ষ্য অর্জনে ‘সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন’ বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস।

এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে এক টেলিফোন আলাপে ফিলিস্তিনিদের ওপর ‘নিপীড়ন প্রতিরোধে’ সহায়তা করার আহ্বান জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit