শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ইসরায়েল-হামাসের যুদ্ধ মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়তে পারে: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রবিবার বলেন, ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড ঠেকানো বা হামাসের হামলার পর এই যুদ্ধকে আরও প্রসারিত করার যেকোনো প্রচেষ্টা রুখতে যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী দ্বিতীয় রণতরি বহর পাঠাচ্ছে।

অস্টিন বলেন, এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে ওয়াশিংটনের দৃঢ় অঙ্গীকারের ইঙ্গিত বহন করে

গাজা সীমান্তে জড়ো হয়েছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে তারা ব্যাপক আকারে বোমা বর্ষণ করছে। কিন্তু একইসাথে গাজা সীমান্তে লড়াইয়ের পাশাপাশি নেতানিয়াহু সরকারকে উত্তরে লেবানন সীমান্তে সৃষ্ট ঝুঁকির কথাও ভাবতে হচ্ছে।

কারণ, লেবাননে রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী  হিজবুল্লাহ। এই যোদ্ধা গোষ্ঠী যদি লড়াইয়ে নামে তাহলে নতুন ফ্রন্ট সৃষ্টি তবে। আর এটা হলে ইসরায়েলের সেনাবাহিনীকে জটিল পরিস্থিতির মধ্যে ফেলবে। মধ্যপ্রাচ্যে বাড়বে সংঘাতের পরিসরও।

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/দুপুর ২.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit