বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন লিটন দাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : সংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন ক্রিকেটার লিটন দাস। 

সোমবার সকালে এক স্ট্যাটাস দিয়ে ঘটনার বর্ণনা তুলে ধরে দুঃখ প্রকাশ করেন এ ক্রিকেটার।

স্ট্যাটাসে লেখেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। 

তিনি আরও লেখেন, মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছিল: হোটেলে রোববার দুপুরের খাবার খেতে বেরিয়ে যাওয়ার আগে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে হাসিমুখেই সৌজন্য বিনিময় করেন তাসকিন। এর পরই আরেক সতীর্থ লিটন দাস হাজির পুরোপুরি অন্য চেহারায়।

উপস্থিত সাংবাদিকদের দেখেই যেন মেজাজ হারান এই ওপেনার। চলতি বছর পাঁচবার শূন্য রানে আউট হওয়া লিটন সাংবাদিকদের দেখে ছুটে যান হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে। সে সময় লিটনকে বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’

লিটনের সেই অভিযোগের পরই কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে সাংবাদিকদের চলে যেতে বলেন। তাদেরই একজন বলেন, আপনাদের একজন ক্রিকেটার অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হয়েছে। 
 

 

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/দুপুর ১২.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit