রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

ভূমিকম্পে কাঁপলো দিল্লি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২১০ Time View

ডেস্কনিউজঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে আঘাত হেনেছে একটি ভূমিকম্প। সেখানকার বাসিন্দারা জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, রোববার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। -জি নিউজ, হিন্দুস্তান টাইমস

ভূমিকম্পটি কতটা শক্তিশালী ছিল এবং এটির প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি এখন নিরূপণ করা হচ্ছে। পরবর্তীতে জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র জানায়, রোববার বিকেলে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটির উৎপত্তি ছিল হরিয়ানার ফরিদাবাদে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

গত ৩ অক্টোবরও ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি। ১২ দিন পর আবারও সেখানে ভূমিকম্প সংঘটিত হলো। এরআগে গতকাল শনিবার ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। যা গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে তৃতীয় বড় কোনো ভূমিকম্পের আঘাত ছিল।

গত সপ্তাহে আফগানিস্তানের হেরাথ প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে প্রায় ২ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়। ওই ভূমিকম্পের ভয়াবহতার রেশ কাটতে না কাটতে আরও দুইবার শক্তিশালী ভূমিকম্পে কেটে ওঠে দেশটি।

কিউএনবি/বিপুল/১৫.১০.২০২৩/ রাত ১১.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit