বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

হামাসপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান স্থানীয় সময় শনিবার গভীর রাতে দোহায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর আমির-আব্দুল্লাহিয়ানকে উদ্ধৃত করে বলেছে, যদি গাজায় ইহুদিবাদী শাসকের যুদ্ধাপরাধ অব্যাহত থাকে, তবে এই অঞ্চলে যেকোনো কিছু কল্পনা করা যেতে পারে। ইসলামি প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদীদের যুদ্ধাপরাধ বন্ধ করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও মন্ত্রব্য করেছেন তিনি।

শীর্ষ ইরানি কূটনীতিক বলেন, গাজায় ইসরাইলি হামলা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনার জন্য তেহরান সব ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া হানিয়াহকে উদ্ধৃত করে বলা হয়েছে, হামাস ইসলামিক সহযোগিতা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে ফিলিস্তিনিদের জন্য জোরালো সমর্থন আশা করে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার আঞ্চলিক সফরে ইরাক, লেবানন ও সিরিয়ায় গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit