রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ঢামেকে একসঙ্গে জন্ম নেয়া ৫ সন্তানের ৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নরসিংদীর বাসিন্দা মনসুরা আক্তারের (২১) জন্ম দেওয়া পাঁচ সন্তানের মধ্যে একে একে চারজনই মারা গেছে। তাদের মধ্যে বেঁচে থাকা এক কন্যা সন্তানের অবস্থাও আশঙ্কাজনক। এ বিষয়টি নিশ্চিত করেছেন নবজাতক বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. সাবিহা সুলতানা। 

তিনি বলেন, নরমালে একে একে পাঁচ শিশু জন্ম হয়। এরপর চারজনকে নবজাতক বিভাগের এনআইসিইউতে ভর্তি নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন ছিল তারা। ওই দিন রাতেই একজনের মৃত্যু হয়। এরপর শুক্রবার দুই জনের মৃত্যু হয়। বর্তমানে একজন বেঁচে আছে, তার অবস্থাও ভালো নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। 

তিনি বলেন, শিশু গুলো অপরিপক্ক অবস্থায় জন্ম নিয়েছিল। মাত্র ২৬ সপ্তাহ বয়সে। তাদের খুবই কম ওজন ছিল। বর্তমানে যে মেয়ে শিশুটি চিকিৎসাধীন রয়েছে, তার ওজন ৯০০ গ্রাম। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় নরমালে পাঁচ সন্তানের জন্ম দেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের সিএনজি চালক মামুনের স্ত্রী মানসুরা বেগম (২২)। 

ওই দিন তিনি সকাল ৮টায় প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে। পরে জন্ম নেয় পাঁচ শিশু। অপরিপক্ক অবস্থায় জন্ম নেয়ায় চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে এক শিশু। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit