রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

‘লেডি সিংহাম’ লুকে অন্যরকম দীপিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি শাহরুখের ‘জওয়ান’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শক মনে ছেয়ে গেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার প্রকাশ্যে এলো পরবর্তী প্রজেক্টে তার লুক। আগেই শোনা গিয়েছিল পরিচালক রোহিত শেঠির আসন্ন পুলিশি অ্যাকশন ছবি ‘সিংহাম এগেইন’এ মহিলা পুলিশের চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। অবশেষে গুঞ্জন সত্যি হলো।

রবিবার (১৫ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দীপিকা শেয়ার করলো ‘সিংহাম এগেইন’এ তার দুটি লুক। যেখানে পুলিশি ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখা মিলেছে তার। প্রকাশ্যে আসা দীপিকার দুটি ছবিতেই তাকে বেশ বোল্ড লুকে দেখা গেছে। সেই সঙ্গে ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘পরিচিত করাচ্ছি, শক্তি শেঠির সাথে’। হ্যাশট্যাগ সিংহাম এগেইন। দীপিকার লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, বরাবরের মত এবারও দীপিকার লুকে প্রশংসায় পঞ্চ মুখ তার স্বামী ও অভিনেতা রণবীর সিং। যিনি দীপিকার পোস্টে কমেন্ট স্বরূপ লিখেছেন, ‘আগুন লাগিয়ে দিয়েছো।’

একই সঙ্গে ‘সিংহাম’ ফ্র্যাঞ্জাইজিতে দীপিকাকে স্বাগতম জানিয়ে তার লুকের ছবি পোস্ট করেছেন পরিচালক রোহিত শেঠিও। তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “নারী সীতার ও রূপ আবার দুর্গার ও রূপ। আমাদের পুলিশ ইউনিভার্সের সবচেয়ে নৃশংস ও হিংস্র অফিসারের সাথে দেখা করুন…… শক্তি শেঠি… মাই লেডি… দীপিকা সিং ”অজয় দেবগণ অভিনীত জনপ্রিয় ফ্যাঞ্চাইজি ‘সিংহাম’ এর প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহাম রিটার্নস’।

এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহাম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন অজয়। এবার নির্মিত হচ্ছে এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। যেখানেও প্রধান চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে। সেই সঙ্গে আরও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার ও কারিনা কাপুর খানকে। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: পিঙ্কভিলা

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit