রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম

আল জাজিরার সম্প্রচার বন্ধ করতে চায় ইসরায়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নিউজের ইসরায়েলে অবস্থিত ব্যুরো কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী শালোমা কারহি। রোববার ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সহযোগিতা এবং হামাসের পক্ষ নিয়ে সংবাদের অভিযোগে আলজাজিরা বন্ধ করার দাবি জানান তিনি।

আর্মি রেডিওকে তথ্যমন্ত্রী শালোমা কারহি জানান, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাসপন্থী সংবাদ পরিবেশ করে আসছে আলজাজিরা।

তিনি আরও বলেন, এটি এমন একটি স্টেশন যা সমাবেশ এলাকায় (গাজার বাইরে) সৈন্যদের ছবি তোলে যেটি ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে ক্ষেপিয়ে তুলছে। আলজাজিরা অনেক বেশি প্রোপাগান্ডা ছড়ায়।“

ইতিমধ্যে এই সংবাদমাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।

বর্তমানে ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এবং আইন বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তাবটি পর্যালোচনা চলছে। তাদের যাচাই শেষ হলে এটি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন শালোমা।

তবে ইসরায়েলের এমন দাবির বিষয়ে এখন পর্যন্ত আলজাজিরা বা কাতার সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit